কক্সবাজারে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

কক্সবাজারে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবীতে সমাবেশ আহবান করেছে কক্সবাজার বিএনপি। একই স্থানে জেলা যুবলীগের সমাবেশ আহবান করেছে যুবলীগ। 

এই পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সোমবার (৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে ১৪৪ ধারা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। 

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজারের শহীদ স্বরণী সড়কে কক্সবাজার জেলা বিএনপি ও জেলা যুবলীগ সমাবেশ আহবান করেছে, এতে করে পর্যটকসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারার আশংকা থেকে ১৪৪ জারি করা হয়েছে। 

আরও পড়ুন: নতুন বছরের দ্বিতীয় দিনে করোনা শনাক্তের হার বেড়েছে

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে রাত ১২ পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। ঘটনাস্থলের ২০০ গজ ব্যাসার্ধ জুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে প্রশাসন। 

চার জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা বিভাগ এসময় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

এদিকে জেলা বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীর সমাবেশ কোন বাধায় থামানো যাবেনা। নির্ধারিত সময়ে সমাবেশ শুরু হবে। 

উল্লেখ্য, বিকেলে সমাবেশে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ।


একাত্তর/এআর

কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
জাতীয় সংসদে গণতন্ত্রের সঠিক চর্চা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সংসদই গণতন্ত্রকে লালন করে। তাই সংসদকে কার্যকর রাখতে সরকারি দলের...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি মামলার বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর