ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরত যুবক আইসোলেশনে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে করোনা আক্রান্ত এক যুবককে (৩৫) আইসোলেশনে পাঠানো হয়েছে। 

বুধবার (৫ জানুয়ারি) দেশে ফিরলে স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে তাকে রাখা হয়।

ওই যুবকের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ জানান, ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে কোভিডে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, গত অক্টোবর মাসে ওই যুবক ভারতে যান। তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না সেটি পরীক্ষা করা হবে।

আরও পড়ুন: নতুন বছরে পুরোনো চেহারায় করোনা

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ হাজার ৪৩৮ জন আর মৃত্যু হয়েছে ১৮০ জনের। 


একাত্তর/এসি


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর