পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়। 

নির্যাতনের শিকার ছাত্রীর বয়স আনুমানিক ১২ বছর। স্থানীয়রা জানায়, ওই ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের কাছিয়াবুনিয়া গ্রামে অবস্থিত দাদা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রীর দাদার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দাদাবাড়ি সংলগ্ন গোমাবুনিয়া খালের পাড় থেকে গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায় ওই কিশোরী।

এসময় জোরপূর্বক তাকে টেনেহিঁচড়ে খালের কিনারায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আবু সালেহ। এসময় হাতেনাতে কয়েকজন তাকে ধরলেও তাদের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায় সে।

আরও পড়ুন: অবশেষে জমির দখল পেলেন বীরাঙ্গনা মাজেদা

ঘটনার পর রাতেই রাঙ্গাবালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করা হয়। পরে শুক্রবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদি হয়ে একজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম আবু সালেহ মিস্ত্রী (৩৮)। তিনি কাছিয়াবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। তবে এখনও তিনি গ্রেপ্তার হননি।

পুলিশ জানায়, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  । 

এদিকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/টিএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর