একাত্তর জার্নালে প্রচারের পর

অবশেষে জমির দখল পেলেন বীরাঙ্গনা মাজেদা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

একাত্তর জার্নালে সংবাদ প্রকাশের পর অবশেষে বেদখল জমি ফিরে পেলেন হবিগঞ্জের বীরাঙ্গনা মাজেদা বেগম।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে তার নামে বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেয়া হয়।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মিরনগর গ্রামে লাল পতাকা হাতে নিয়ে মাজেদা বেগম তার জমির দখল বুঝে নেন।

২০১৫ সালে মিরনগর মৌজায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরকারি জায়গায় আট শতক জমি সরকার বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মাজেদার নামে সাব-কবলা করে দেন।

কিন্তু মিরনগর গ্রামের জয়নাল মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি সেই জায়গা জোরপূর্বক দখল করে রাখে।

আরও পড়ুন: কোভ্যাক্সের টিকা যেভাবে আসছে বাংলাদেশে, যারা পাচ্ছেন

নিজের জমি ফেরত পেতে অসহায় বৃদ্ধা বীরাঙ্গনা মাজেদা ছয় বছর ধরে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে আসছিলেন। কিন্তু কিছুতেই তার কাছ থেকে জমির দখল নিতে পারছিলেন না।

সম্প্রতি জমির দখল পেতে মাজেদা বেগম মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে একটি আবেদন করেন। 

অবশেষে শুক্রবার বিকেলে মাজেদা বেগমকে সঙ্গে নিয়ে তার জমি বুঝিয়ে দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম।

তিনি বলেন, বীরাঙ্গনা মাজেদা বেগম আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধের গর্ব। 

ভবিষ্যতে কেউ তার জায়গা নিয়ে কোন রকম অসুবিধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর