ধর্ষণ মামলায় কারাগারে যাওয়ার সময় সাংবাদিকদের হুমকি দিলেন কাউন্সিলর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৪৬ পিএম

ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে কাউন্সিলর তাদের দেখে নেওয়ার হুমকি দেন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক পলি আফরোজ তাকে পাঠানোর নির্দেশ দেন।

এসময় আদালত চত্বরে ছবি তুলতে গেলে কাউন্সিলরের সহযোগীরা আদালত চত্বরে অবস্থান নেন এবং বাধার সৃষ্টি করেন। উপস্থিত চিত্র সাংবাদিকরা জানান, তাদের উদ্দেশ্য করে কাউন্সিলরও বিষয়টি দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার বাকেরগঞ্জ উপজেলা আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশচন্দ্র হালদার। এ ঘটনায় ওই নারী শুক্রবার দুপুরে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব

ওসি হালদার মামলার নথির বরাতে বলেন, সিটির ৩০ নম্বর ওয়ার্ডের মগড়পাড়া এলাকার ৩০ বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন কাউন্সিলর আজাদ হোসেন ওরফে কালাম মোল্লা। মামলার খবর পেয়ে কুয়াকাটা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কালাম মোল্লা। কিন্তু পুলিশ তাকে বরিশাল-কুয়াকাটা সড়কে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থেকে ধরে ফেলে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর