অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৬:১০ পিএম

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে প্রচার করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে যাচ্ছে। এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে এটি একটি গুজব, শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি।

শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আবার সভা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে আরও বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

এর আগে করোনার সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত সোমবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্যবিধি ও টিকা কার্যক্রমের ওপর জোর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হবে বলে জানান তিনি।

সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে গেলে স্কুলগুলো চালু রাখা সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্য অনলাইন শিক্ষা প্রত্যেক ঘরে পৌঁছানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। তার প্রেক্ষিতে পরে এক অনুষ্ঠানে ‘প্রয়োজনে ক্লাস বন্ধ করে দেয়ার’ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: ১১ দফা স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ: জাহিদ মালেক

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। সংক্রমণ বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ, যা শেষ হয় গত বছরের ১১ সেপ্টেম্বর।


একাত্তর/আরএ

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর