মাছ ধরা নিয়ে ভাইয়ের মারধরে ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৪:০১ পিএম

ঝালকাঠির নলছিটিতে মাছ ধরা নিয়ে ভাইয়ের মারধরে ষাটোর্ধ বৃদ্ধ খোকন চন্দ্র শীলের মৃত্যু হয়েছে। উপজেলার মোল্লারহাটের মালুহার গ্রামে এ ঘটনা ঘটে।  

রোববার (১৬ জানুয়ারি) সকালে মরদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত খোকন চন্দ্র শীল (৬৫) ঐ গ্রামের মৃত মাধব চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় চন্দ্র শীলের স্ত্রী লিপি শীলকে আটক করেছে পুলিশ

নিহতের ছেলে সঞ্জীব চন্দ্র শীল জানান, শনিবার বিকেলে তাদের বাড়ির সামনের জলাশয়ে চাচা সঞ্জয় চন্দ্র শীল মাছ ধরছিলেন। তিনি মাছ ধরতে নিষেধ করায় তার চাচা গালিগালাজ করতে করতে একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

বিষয়টি টের পেয়ে বাবা খোকন চন্দ্র শীল থামানোর জন্য আসলে তাকেও সঞ্জয় ও তার স্ত্রী  লিপি মিলে মারধর করেন। এক পর্যায়ে খোকন চন্দ্র শীল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে রাত সাড়ে ৯ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল তৈরি করে বেলা ১২টায় মরদেহটি ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও নির্বিঘ্নে বেড়ে ওঠা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর