ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা সদরের টিয়ালি বাড়ির মোড় থেকে ২০ গজ দুরে একটি ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদ কিশোরগঞ্জ জেলার তারাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই কক্সবাজারে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা
কসবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসান জানান, সকালে টিয়ালি বাড়ির মোড় থেকে ২০ গজ দুরে ফাঁকা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
