'ভাই' বলায় ক্ষেপে গেলেন নির্বাচন কর্মকর্তা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:০৭ পিএম

'ভাই' ডাকায় পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিককে বেয়াদব বলেছেন উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদৎ হো‌সেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রিয়াজ কাজী নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে যান দৈনিক যুগান্তরের মিজার্গঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম।

এ সময়ে নিবার্চন অফিসার মো: শাহাদৎ হো‌সেন‌কে 'ভাই' বলে সম্মোধন করে সমস্যাটির সমাধানে করণীয় বিষয়ে জানতে চাইলে ক্ষেপে যান তিনি।

সাংবাদিককে বলেন, আমাকে ভাই বললেন কেন? আমি আপনার কেমন ভাই? খালাতো ভাই না চাচাতো ভাই?

এসব বলে তিনি ওই সাংবাদিকের সাথে অশোভন আচরণ করেন। পরে তিনি পরিচয়পত্রের সংশোধনের ব্যাপারে কোন কিছুই না বলে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। 

মিজার্গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম বলেন, 'ভাই' বলে সম্মোধন করায় তিনি আমার ওপর ক্ষেপে গিয়ে বেয়াদবসহ নানা অশোভন আচরণ করেছেন। আমি উপজেলা নিবার্হী কর্মকর্তার বিষয়টি অবহিত করেছি।

আরও পড়ুন: এক ডোজ টিকাও পাননি বেশিরভাগ বাসচালক ও শ্রমিক

মিজার্গঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মজিবুর রহমান বলেন, আসলে উপজেলা নিবার্চন কর্মকর্তা কাজটি ঠিক করেননি। তাদের কাছে মানুষ সেবা পেতে চায়। তার আচরণে মনে হচ্ছে তিনি জনগণের কাছ থেকে শুধু 'স্যার' সম্মোধন শুনতেই এসেছেন। তার বক্তব্য প্রত্যাহার করা উচিত।

মিজার্গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাকে বিশেষ ভালো চিনি না। তিনি আমাকে ভাই বলে সম্মোধন করেছেন।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, বিষয়টি দুঃখজনক। মিজার্গঞ্জ নির্বাচন কর্মকর্তা কেন এরকম অশোভন আচরণ করেছেন, তার কাছে জানতে চাওয়া হবে। 

মিজার্গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক।


একাত্তর/টিএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর