এক ডোজ টিকাও পাননি বেশিরভাগ বাসচালক ও শ্রমিক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম

রাজধানীর গণপরিবহনের চাকা যাদের হাতে ঘুরে, সেই বাসচালক ও বাস শ্রমিকদের প্রায় ৭০ শতাংশই এখনো করোনার এক ডোজ টিকাও পাননি।

তাদের বেশিরভাগই জানেন না টিকার জন্য কিভাবে নিবন্ধন করতে হবে। এজন্য ‘সুরক্ষা’ নামে যে একটি অ্যাপ রয়েছে সেই খবরও জানা নেই কারও।

এদিকে টিকার সনদ ছাড়া গাড়ি চালানো যাবে না- বিআরটিএ'র এমন নির্দেশনায় আপত্তি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

তারা বলছেন, দেশের টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের টিকার জন্য ব্যবস্থা করা না হলে চালকের অভাবে অনেক বাস বন্ধ রাখতে হবে।

করোনার নতুন ঢেউয়ের মধ্যে সব আসনে যাত্রী নিলেও বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চালাতে সড়কে চলছে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালতের অভিযান।

সরকারি নির্দেশনা মতে প্রত্যেক বাস ও হেল্পারদের করোনার টিকা দেয়ার সনদ সাথে রাখতে হবে। যারা টিকার সনদ দেখাতে পারছে না তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়া হচ্ছে।

সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় রাজধানীর মহাখালি বাস টার্মিনালে চলা অভিযানে ১০টি বাসের চালককে বাস থেকে নামিয়ে দেয়া হয়।

তবে বাস্তব চিত্র হচ্ছে এখনও প্রায় ৭০ শতাংশ চালক ও শ্রমিকই করোনা টিকার আওতায় আসেনি। তাদের বেশিরভাগই এক ডোজ টিকাও নেননি।

শ্রমিকরা বলছেন, টিকা নেয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তাদের কিছু জানা নেই। কারো কাছ থেকে এ ব্যাপারেকোন সহায়তাও পাননি। তবে তারা টিকা নিতে আগ্রহী।

আর, পরিবহন মালিক শ্রমিক নেতারা বলছেন, টিকা সনদ ছাড়া চালকদের গাড়ি চালাতে দেয়া না হলে চালক সংকটে পড়বে পরিবহন সেক্টর।

তারা দাবি জানান, দেশের প্রতিটি বাসস্ট্যান্ডে চালক ও শ্রমিকদের জন্য টিকার ব্যবস্থা করা হোক। এ ধরনের উদ্যোগ নেয়া হলে সহযোগিতার কথাও জানান তারা।

তবে জানা গেছে, যারা এখনও এক ডোজ টিকাও নেয়নি তাদের তালিকা করেছে পরিবহন কোম্পানিগুলো। সে তালিকা পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তরে।

এরপরই পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনার কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে টার্মিনালে গিয়ে টিকা দেয়ার কথাও ভাবা হচ্ছে।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিভিন্ন প্রকল্পে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)...
সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন জোরদারের লক্ষ্যে একটি ঐতিহাসিক বহুপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার, কাতারে চার দেশের...
জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান...
লক্ষ্মীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর