আবারো শুরু হচ্ছে সারাদেশে খোলা বাজারে চাল-আটা বিক্রি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৮:৫৩ পিএম

চালের বাজার নিয়ন্ত্রনে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) থেকে সারাদেশে উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেই সঙ্গে মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ১০ টাকা কেজিতে চাল বিতরণ আবারও শুরু হবে।

বুধবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এক বৈঠক থেকে বেরিয়ে যাবার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব কথা জানান।

এদিকে, খাদ্যপণ্যের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ বিষয়ে জেলা প্রশাসকদের একটি প্রতিবেদন দিতে বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

চালসহ নিত্যপন্যের দাম এখন আকাশচুম্বি। কিছু দিন পরই নানা অজুহাতে চালের দাম বাড়িয়ে চলেছেন মিলাররা। এই পরিস্থিতিতে টিসিবির ট্রাকের সামনে বাড়ছে মানুষের ভিড়।

এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজিতে চাল এবং ১৮ টাকা কেজিতে আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে মার্চ থেকে ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, সারা বছর সরকারের ওএমএস চালু আছে। তবে সেটি সীমিত ছিল। ৭৩০টি দোকানে চালু ছিলো। বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ডিলারের মাধ্যমে ওএমএস চালু হবে। চালের মজুদ এখন ইতিহাসের সবচেয়ে বড় মজুদ।

তিনি জানান, সরকারে গুদামে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। তাই খাদ্য সংকটের কোন শংকা নেই। সরকারিভাবে মোটা চাল ৩০ টাকা কেজি বিক্রি করা হলেও, সরকারের খরচ হয় ৩৭ টাকা বলেও জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী আরো জানান, ওএমএস কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাতেও বলা হয়েছে।

এদিকে, কৃষকের হাত থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যপণ্য পৌছাতে পরিবহন খাতে অস্বাভাবিক খরচের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকদের একটি প্রতিবেদন পাঠাতে বলেছেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ‘ট্রাকের খরচ বা কোথাও চাঁদাবাজির শিকার যদি তারা হয়ে থাকে, তাহলে কতো টাকা কোথায় দিল, সেটা আমরা বের করি। বের করে তারপর আমরা চেষ্টা করব জাতীয় পর্যায়ে একটি ব্যবস্থা নিতে, যাতে এটি বন্ধ করা যায়’।

তিনি জানান, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সারসহ কৃষি পণ্য সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।


একাত্তর/এসএ

দেশের চালের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের মূলহোতা রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে আটটার দিকে জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার চঞ্চলের দোকান থেকে এসব চাল উদ্ধার...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর