কুড়িগ্রামে বাড়ছে ঘোড়ার গাড়ির ব্যবহার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:৫৬ পিএম

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের চরাঞ্চল, প্রত্যন্ত গ্রাম ও শহরে বেড়েছে ঘোড়ার গাড়ির সংখ্যা।

স্বল্প খরচ আর ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থাতেও পরিবহনে সহজ হওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে এই ঘোড়ার গাড়ির প্রতি। এতে করে তৈরি হচ্ছে গ্রামীণ কর্মসংস্থান।

ইট-পাথর আর পিচঢালা পথে গাড়িয়াল ভাইয়ের গরুর গাড়ির চাকার শব্দ এখন আর কানে আসে না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরু কিংবা মহিষের গাড়ির দৃশ্য।

আর বর্তমানে সে জায়গা করে নিয়েছে ঘোড়ার গাড়ি। শহর-গ্রাম কিংবা চরাঞ্চলে সর্বত্রই চোখে পড়ে ঘোড়ার গাড়ি। দুর্গম রাস্তায় কম খরচে পণ্য পরিবহনের সুবিধার কারণে বাড়ছে এর ব্যবহার।

শহর থেকে দুর্গম এলাকা- সব ধরনের পণ্য আনা নেওয়া সহজ হয়ে উঠেছে ঘোড়ার গাড়িতে। কৃষি নির্ভরশীল জেলায় ভারি কলকারখানা না থাকায় কাজ থাকে না বছরের অধিকাংশ সময়।

তাই স্বল্পব্যয়ে সারা বছর আয়-রোজগারের পথ হয়ে উঠেছে এই ঘোড়ার গাড়ি। দিনমজুর থেকে শুরু করে রিক্সা-ভ্যান চালকরাও ঝুকছেন এর প্রতি।

আরও পড়ুন: খানহাজানের বসতভিটায় মিলল সাড়ে ছয়শ বছর আগের তৈজসপত্র

এছাড়া গরু বা মহিষের গাড়ি বানাতে খরচ পড়ে প্রায় দেড় থেকে দু’লাখ টাকা। অলিগলিতে গরু বা মহিষের গাড়িতে যেতে না পারায় তেমন আয়ও হয় না। এতে গরু-মহিষের গাড়িতে আগ্রহ হারিয়ে ফেলছে অনেকেই।

এদিকে মাটি বা বালুর পথে ঘোড়া দিয়ে চলাচলের সুবিধা থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ গরুর গাড়ির বদলে এখন ঘোড়ার গাড়ির প্রতি বেশি ঝুকছে। কেউ গরু বিক্রি করে বা ঋণ করে ৫০/৬০হাজার টাকায় ঘোড়া কিনে গাড়ি তৈরি করে সংসার চালাচ্ছেন।

নদী ভাঙনের কারণে অনেকই ফসল জমি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। আবার চরের বালুময় অনুর্বর জমিতে ফসল না হওয়ায় কাজের সুযোগ-সুবিধাও কম। তাই ঘোড়ার গাড়িতেই তারা জীবিকার নির্ভরতা খুঁজছেন।

মাত্র দেড় যুগে জেলায় কয়েক হাজার ঘোড়ার গাড়ির প্রচলন শুরুর পর থেকে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় আয়ও বেড়েছে। সাধারণ মানুষের কাছে ঘোড়ার গাড়ি এখন অপরিহার্য বাহনে পরিনত হওয়ায় বাড়ছে এর জনপ্রিয়তাও।

ঘোড়ার গাড়ির প্রচলন বৃদ্ধি পাওয়ায় অনেক নিম্ন আয়ের পরিবারের জীবকার পথ ফিরে পাবার পাশাপাশি পরিবেশ বান্ধব এই বাহনটি স্বস্তির কারণ হয়ে উঠেছে।


একাত্তর/টিএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর