কনডেম সেলে চুপচাপ প্রদীপ-লিয়াকত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। প্রথমদিন সেখানে তারা ছিলেন চুপচাপ, কারও সাথেই কথা বলেননি।

এছাড়া, পুলিশের এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মাসহ যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামিকে সাজাপ্রাপ্ত কয়েদিদের সেলে নেয়া হয়েছে। এতদিন তারা কারাগারে হাজতিদের সেলে ছিলেন।

কক্সবাজার জেল সুপার নেছার আলম জানান, রায়ের পর সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে পুলিশ ভ্যান কারাগারে পৌঁছায়। 

এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকতকে অন্য আসামিদের কাছ থেকে আলাদা করা হয়। পরে, কারাগারের একটি কক্ষকে কনডেম সেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছে।

আরও পড়ুন: সিনহা হত্যার শুরু থেকে শেষ

কক্সবাজার জেলা কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের জন্য আলাদা কোনো কনডেম সেল নেই। এমন আসামি এলে কিছু কক্ষকে কনডেম সেল ঘোষণা করে সেখানে রাখা হয়। 

জেল কোড অনুযায়ী তাদের প্রতিদিন খাবার ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হয়। কনডেম সেল হিসেবে যে কক্ষে রাখা হয়েছে সেখানে চুপচাপ বসে আছেন প্রদীপ ও লিয়াকত। 

কনডেম সেল মূলত ছয় ফুট বাই ছয় ফুট একটি ছোট ঘর; যেখানে ফাঁসির আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে পর্যন্ত রাখা হয়। অন্ধকার এ ঘরের ভেতরেই থাকে শৌচাগার। যেখানে একজন সুস্থ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন, সেখানে বসেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত।

এছাড়া নেছার আলম জানান, সিনহা হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামি কয়েদি হিসেবে গণ্য হবে। এ কারণে তাদের অন্য কয়েদিদের সঙ্গে সেলে রাখা হয়েছে। একইসঙ্গে খালাস পাওয়াদের বিষয়ে আদালতের কাগজপত্র এলে মুক্তি দেয়া হবে।

এর আগে সোমবার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিচারক বাকি ৬ আসামিকে যাবজ্জীবন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় এপিবিএনের তিন সদস্যসহ সাতজনকে খালাসের রায় দেন।


একাত্তর/এসজে

পূর্ণ হলো টেকনাফে সিনহা হত্যা মামলার দুই বছর। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় শামলাপুর চেকপোস্টে তাকে গুলি করে হত্যা করে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাবেক পুলিশ ইন্সপেক্টর লিয়াকত আলী গং।২০২০ সালের...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ২৮ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রীর চুমকিকেও দেওয়া হয়েছে ২৯ বছরের...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে টেকনাফ থানার হত্যা মামলায় সাক্ষী দিতে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। রোববার (১৭...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর