সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪০ পিএম

কলমাকান্দায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শান্ত মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কলমাকান্দা  বাজারের ইউনিয়ন পরিষদ মসজিদ সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া ভোলা জেলার পশ্চিম ইলিশা গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র । 

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা বাজার ইউনিয়ন পরিষদ মসজিদ সুপার মার্কেটের তৃতীয় তলার বারান্দায় সাইনবোর্ড লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন শান্ত। 

আরও পড়ুন: মেট্রিক পাস শল্য চিকিৎসককে ধরলো র‍্যাব

তার সাথে আসা গাড়িচালক মো. বাবু মিয়ার আর্তচিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. আমজাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। 
পঞ্চগড় সদর উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। 
শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্পে লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদরের বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর