কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার নেই

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা হলেও পুলিশি তৎপরতা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনী এলাকায় প্রায় ৩৫টি গাছের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় সেগুলোর সুরক্ষাবেষ্টনীও।

এর আগে ৫ আগস্ট স্বৈরাচার পতনের দুই বছর পূর্তি উপলক্ষে ডেপুটি স্পিকারের উদ্যোগে সবুজ বেষ্টনী তৈরির লক্ষ্যে সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছিল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রোপণের মাত্র ২০ দিনের মাথায় রাতের আঁধারে চারাগুলো উপড়ে ফেলা হয়, যা এলাকায় তীব্র ক্ষোভের জন্ম দেয়।


ঘটনার পরও ব্যবস্থা না নেয়ায় গত ২৮ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মন্তব্য করেন, শুধু বাড়িঘর সম্প্রসারণের জন্য গাছ উপড়ানো বিশ্বাসযোগ্য নয়; এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা দরকার।

তবে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলাটি তদন্তাধীন। সময়সীমা দিয়ে তদন্ত বাঁধা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে দ্রুতই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেওয়া হবে।

একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগলেও তা নষ্ট করতে কয়েক সেকেন্ডই যথেষ্ট, এমন মন্তব্য করে পরিবেশবিদরা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, আল্টিমেটাম শেষ হওয়ার পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, অপরাধীদের আড়াল না করে কবে তাদের আইনের আওতায় আনা হবে?

একাত্তর/এআরএস
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর