খাবারে বিষক্রিয়ায় একজনে মৃত্যুর পর আতঙ্ক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জে খাবারে বিষ দেয়ায় একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পাদ্রীশিবপুরের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার সকালে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার খৃষ্টান ধর্মাবলম্বীরা। 

এ সময় বক্তারা বলেন, গেল ২৯শে জানুয়ারি রাতে পাদ্রীশিবপুরের দক্ষিণ দিঘীরপাড় গ্রামের মেলকাম ডি কস্তার বাড়িতে, খাবারে বিষ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। 

আরও পড়ুন: সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

এতে মারা যান বৃদ্ধ মেলকাম ডি কস্তা, অসুস্থ হন পরিবারের পাঁচজন। এসময় নগদ টাকা আর স্বর্ণালঙ্কারও লুট করে দুর্বৃত্তরা। 

সে সময় গৃহকর্ত্রী রেবা ডি কস্তা বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে খৃষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এনিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি পুলিশ।


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর