হাসপাতালের টয়লেটে নবজাতকের লাশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ পিএম

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে নবজাতটির মরদেহ উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, সকালে হাসপাতালের ক্লিনার প্রসূতি ওয়ার্ডের পাশে ওয়াশ রুমের কমোড পরিষ্কার করতে গেলে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে সে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 

আরও পড়ুন: নিখোঁজ ১২ জেলের সন্ধানে চলছে দ্বিতীয় দিনের অভিযান

তিনি আরও বলেন, নবজাতকটি সদ্য প্রসূত। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শিশুটি ফেলে রাখা হয়ে থাকতে পারে। আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর