আহত তিন সন্তানের উন্নত চিকিৎসা চান মা মিনু রানী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১ পিএম

স্বামীর মৃত্যুর ১১ দিনের মাথায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচ সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা মিনু রানী। আহত তিন সন্তানের অবস্থাও সংকটজনক। এই পরিস্থিতিতে তাদের জন্য উন্নত চিকিৎসার আবেদন জানিয়েছেন শোকাহত মা।

শুধু তাই নয়, যে অ্যাম্বুলেন্সে ডুলাহাজরায় নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছিলো, সেটির ভাড়াও শোধ করতে পারেনি পরিবার।

স্বজনরা জানান, এখনই আহতদের চিকিৎসার জন্যে টাকার অভাব দেখা দিয়েছে। কোথা থেকে টাকা আসবে সেই চিন্তায় চোখে অন্ধকার দেখছেন মিনু রানী। অথচ আট সন্তান ও ছয় নাতি-নাতনি নিয়ে সুখের সংসার ছিল মিনু রাণীর। তার শ্রমজীবী স্বামী সুরোজ সুশীলের স্বাভাবিক মৃত্যু হয় ১০ দিন আগে।

এতে শোকে স্তব্ধ হয়ে যান মিনু রানী। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আকস্মিক খবর আসে পাঁচ সন্তানের মৃত্যুর। আরো তিন সন্তান এখন হাসপাতালের বিছানায়।

শোক পালন করতেও ভুলে গেছেন মিনু রানী। চূড়ান্ত উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন, কখন আহত তিন সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরবেন।

এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের জন্যে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, অসুস্থদের চিকিৎসার খরচ এখনো নিশ্চিত হয়নি।

তবে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম এরই মধ্যে সাংবাদিকদের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

গত মঙ্গলবার ভোরে চকরিয়ার ডুলাহাজারা হাসিনা পাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান মিনু রানীর পাঁচ ছেলে। আহত হন আরো তিনজন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রক্তিম সুশীল (৩৫)।

নিহতদের বাবা সুরেশ চন্দ্র সুশীল গত ১০ দিন আগে পরলোকগমন করেন। এ কারণে সনাতন ধর্মমতে, ক্ষৌরকর্ম করতে সুরেশের সন্তানেরা মন্দিরে গিয়েছিলেন।

ক্ষৌরকর্ম শেষে মন্দির থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সুরেশ চন্দ্র সুশীল চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তার ৮ ছেলে, ২ মেয়ে।

সকলে বিবাহিত। বড় ছেলে হিরণ সুশীল দুই বছর আগে স্ট্রোকে মারা যান। বাকি সাত ভাইদের মধ্যে বড় অনুপম শীল প্যারামেডিক চিকিৎসক।

আরও পড়ুন: নোয়াখালীতে ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

চকরিয়ায় তার একটি ওষুধের ফার্মেসিও রয়েছে। আরেক ভাই নিরুপম সুশীলেরও ফার্মেসি রয়েছে চকরিয়ায়। দীপক সুশীল ওমানে থাকতেন। চম্পক ও স্মরণ দুইজন ব্যবসা করতেন।

একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর