পাঁচ ভাইয়ের পর এবার চলে গেলেন রক্তিম সুশীলও

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পিএম

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে মারা গেলেন চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রক্তিম সুশীল। 

এনিয়ে ওই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ছয় ভাই। চিকিৎসকরা জানান, আহত হওয়ার পর তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ঘটনায় আরো এক ভাই এবং বোনের চিকিৎসা চলছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউ ওয়ার্ডে গিয়ে দেখা গেলো, রক্তিম সুশীলের ছোট ঋদ্ধি এখনও জানেই না তার প্রিয় বাবা আর নেই। 

কখনো হাসছে নিজের মনে। কখনো খুনসুটি পাশের জনের সাথে। কখনো বা চিপসের প্যাকেট খুলছেন ঋদ্ধি। অথচ কিছুক্ষণ আগেই পরলোকে চলে গেছে তার বাবা রক্তিম।

মাত্র ক'দিন আগে ঠাকুর দা সুরেশ চন্দ্রকে হারিয়েছেন ঋদ্ধি। কাকারা গিয়েছিলেন ঠাকুর দার অন্ত্যেষ্টিক্রিয়ায়। কিন্তু সবাই একে একে ফিরেছেন লাশ হয়ে।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী 

ঘাতক পিকআপ ভ্যানের ধাক্কায় আহত তাঁর বাবাও মারা গেলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রক্তিম মারা যান।

এনিয়ে মোট ছয় ভাই মারা গেলেন। স্বজনরা বলছেন, এমন দুর্ঘটনা যেন কোন পরিবারে না আসে। তারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

image

নিহত রক্তিম শীলের শ্যালক প্রশান্ত কান্তি দে বলেন, দুর্ঘটনার ধরণ দেখে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়। এই মৃত্যু নিয়ে নতুন করে তদন্ত হওয়া উচিত। 

চট্টগ্রাম মেডিক্যালের চিকিৎসক ডা. রঞ্জন কুমার বলেন দুর্ঘটনায় রক্তিমের আঘাতটি ছিল গুরুতর। শুরু থেকেই তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। 

গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষ করে বাড়ি ফিরছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাত ভাই ও এক বোন। কিন্তু পথে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হন। 

আহত রক্তিম মারা যাওয়ায় এই সংখ্যা বেড়ে ছয় হলো। এখনও চিকিৎসা নিচ্ছেন এক বোন। সবার ছোট প্লাবন সামান্য আহত হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন আগেই।


একাত্তর/টিএ/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর