‘লাশ গুমের মামলা’র পাঁচ বছর পর ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৩ পিএম

লাশ গুমের মামলায় ৫ বছর পর ভিকটিম রকিবুজ্জামানকে জীবিত উদ্ধার করেছে পিবিআই। গেলো ২০ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, বিবাহের ৬ মাস পর রকিবুজ্জামান শ্বশুরবাড়িতে বসবাস করতো। তাদের পরিবারে একটি পুত্র সন্তানও রয়েছে। হঠাৎ করে সেই সময় পারিবারিক কলহের জেরে সে উধাও হয়ে যায়। তাকে কোথাও খুঁজে না পেয়ে ভিকটিমের বাবা মনিরুল ইসলাম আদালতে গুম ও হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় শ্যামলি আক্তার, বাদশা মিয়া, স্ত্রী সফিরন খাতুন ও তার চাচা শ্বশুরকে। থানা পুলিশ দীর্ঘদিন তদন্ত করে রকিবুজ্জামানকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে না পেরে আদালতে চার্জশিট দাখিল করলে তদন্ত ভার দেওয়া হয় পিবিআইকে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

ঐ মামলায় দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ইন্সপেক্টর মনিরুজ্জামান তাকে গাজীপুর থেকে উদ্ধার করে আদালতে পাঠান। সেখানে সে শিমলা আক্তারকে বিয়ে করে শরিফুল ইসলাম নামে বসবাস করে আসছিলো। সেই ঘরে রকিবুজ্জামানের ৬ মাস বয়সী শিশু সন্তানও রয়েছে। পিবিআই সূত্র জানায়, এ পর্যন্ত রকিবুজ্জামান তিনটি বিয়ে করেছেন।


একাত্তর/আরএ

সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর চাক্তাই খাল থেকে গত শনিবার এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। পরদিন রোববার ভোলার উবায়দুল্লাহ নামের এক ব্যক্তি এসে মরদেহটি নিজের ছেলে আব্দুর রহিমের দাবি করে...
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর