স্ত্রীর জিম্মায় ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

আপডেট : ২৮ মে ২০২৫, ১০:২১ এএম

শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ। এরপর জামালপুরে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা না থাকায় এবং বয়স ও শারীরিক বিবেচনা করে কর্তৃপক্ষের নির্দেশে তার স্ত্রীর জিম্মায় বাসায় পাঠায়  জামালপুরের পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে যায় এবং রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠায় জামালপুরের পুলিশ। 

এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার শেরপুর সদর সাব রেজিস্টারের কার্যালয়ে সাবেক ভূমিমন্ত্রীকে ও তার স্ত্রীকে আটকে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার জন্য তাদের হেফাজতে নেয়।

জানা গেছে, রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব রেজিস্টার কার্যালয়ে আসেন। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তারা। এসময় জনরোষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, শেরপুরে তার নামে কোনো মামলা নেই। যার কারণে আমরা জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করি।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, জামালপুরেও তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর