কিশোরীকে উত্যক্ত করায় বখাটেকে জরিমানা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে চিরঞ্জিত বর্মণ (২০) নামক এক বখাটে যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় অভিযুক্ত চিরঞ্জিত বর্মণ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে ঐ ছাত্রী জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করেন। পরে জরুরী সেবা থেকে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক বিভূতিভূষণ ব্রতী রায় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে চিরঞ্জিত বর্মণকে আটক করে। 

অভিযুক্ত যুবক গোপালগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামের শ্রী সুকারু বর্মণের ছেলে। 

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই যুবক এক স্কুলপড়ুয়া ছাত্রীকে বিভিন্নভাবে বিরক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় সে ওই ছাত্রীকে আবারও উত্ত্যক্ত করলে ওই ছাত্রী জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ করেন। 

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

এসময় সংবাদ পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। 

অভিযুক্ত চিরঞ্জিত বর্মণকে জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্ত্যক্ত করার অপরাধে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর