আশুলিয়ায় জুতার কারখানায় আগুনে তিনজন নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮ পিএম

আশুলিয়ায় একটি টিনশেড জুতা তৈরি কারখানায় আগুন লাগার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রাথমিকভাবে নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: জেব্রা মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর