জেব্রা মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ পিএম

সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। 

বন-পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, তদন্তে প্রমাণ হয়েছে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণেই জেব্রাগুলো মারা গেছে। 

গেলো মাসে গাজীপুর সাফারি পার্কে মারা যায় ১১টি জেব্রা। হঠাৎ এক সঙ্গে এতোগুলো জেব্রার মৃত্যুতে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। জেব্রার মৃত্যু রহস্য জানতে করা হয় তদন্ত কমিটি।  

প্রায় এক মাস পর দেয়া হয় তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, ঘাসে অতিরিক্ত নাইট্রেটের প্রভাব ও ব্যাকটেরিয়াজনিত কারনে জেব্রাগুলো মারা গেছে।

জেব্রার শরীরে পাওয়া বিষক্রিয়ার জন্য পার্কের কাউকে দায়ী করা না হলেও, দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে সাফারি পার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। 

প্রথম তিনটি জেব্রার মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তথ্য গোপন করেছিল দায়িত্বরতরা। কোন প্রাণীর অস্বাভাবিক মৃত্যু হলে জিডি করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বন-পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী বলেন, এই ঘটনায় কার কার দায়িত্বে অবহেলা ছিলো তা এখনই বলা যাচ্ছে না। 

তবে তিনি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় মামলাও হবে।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

তদন্ত কমিটির উদ্ধৃতি দিয়ে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ঘাসে অতিরিক্ত নাইট্রেটের প্রভাব ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণেই জেব্রাগুলোর মৃত্যু হয়েছে। 

গত ২ ও ৩ জানুয়ারি যে তিন জেব্রা মারা যায়, তা ধামাচাপা দেওয়া এবং আঘাতজনিত কারণ প্রতিষ্ঠার লক্ষ্যে মৃত তিনটি জেব্রার পেট ধারাল কিছু দিয়ে কাটা হয়েছে। 

কে বা কারা ওই মৃত তিনটি জেব্রার পেট কেটেছে তা উদঘাটন করার জন্য নিবিড় তদন্ত করা প্রয়োজন বলেও উল্লেখ করেন বনমন্ত্রী। 

এদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সাফারি পার্কে মোট ২৫টি জেব্রা আনা হয়। কিন্তু নিজেদের মধ্যে প্রজননের কারণে তাদের দেহে রোগ প্রতিরোধোর ক্ষমতা ছিলো কম। 

প্রতিবেদনে সাফারি পার্কে করণীয় বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ করা ১১টি স্বল্পমেয়াদী, চারটি মধ্যমেয়াদি এবং নয়টি দীর্ঘমেয়াদি সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।


সব পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ দরকার। তবে এখন বাস্তব পদক্ষেপ হিসেবে অন্তত দুই-তিনটি প্রকল্প দিয়েই শুরু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে...
দেশে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়নের কর্মকৌশল প্রণয়নের উদ্দেশ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর