পুলিশ দম্পতির ঘরে যৌতুক নিয়ে ঝগড়া, স্বামী জেলে

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:৩২ এএম

গাজীপুরের টঙ্গীতে এক নারী পুলিশ কর্মকর্তার দায়েরকৃত মামলায় তার পুলিশ স্বামী জেলহাজতে গেছেন। টঙ্গী পূর্ব থানার এ ঘটনাটি একদিন চাপা থাকার পর মঙ্গলবার (৮ মার্চ) প্রকাশ পেয়েছে।

টঙ্গী পূর্ব থানার এএসআই স্ত্রী (৩২) তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে খুলনায় কর্মরত অভিযুক্ত এএসআইকে (৩৪) টঙ্গী থানা কম্পাউন্ড থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ছাটমাধাই গ্রামে। তিনি খুলনা জেলার সদর রেলওয়ে (জিআরপি) ফাঁড়িতে কর্মরত।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে তাদের দুজনের বিয়ে হয়। এর কিছুদিন পর হতে অভিযুক্ত স্বামী তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তা বদলি, ১২৭৫ শিক্ষকের বেতন বন্ধ

সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি তাদের ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করেন এবং ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, এএসআই স্ত্রীর মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/আরএ

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর