মাছ চুরি করে পালাতে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় তিনজন আহত

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:০৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে মাছ চুরি করে যাওয়ার সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের ইসমাইল মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় লোকজন বলছেন, ইসমাইল মৌলভী বাড়ির জাকির হোসেনদের পুকুর থেকে একদল লোক মাছ নিয়ে যাচ্ছিলেন। এসময় পথে তাদের বাঁধা দেন জাকির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে চোর দলের প্রধান নুর নবীর ছেলে ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায় জাকিরের ওপর। 

এছাড়াও, ঘটনাস্থলে ছেলে ফরহাদ এবং ভাতিজা হাবিব এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নুর নবী, নুর নবীর ছেলে ফারুক, পারভেজ ও নুর নবীর স্ত্রী ফারুল বেগমকে আসামি অভিযোগ দায়ের করেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

একাত্তর/ এনএ
সাতক্ষীরার কালীগঞ্জে ভাগ্নের বিরুদ্ধে মাছ চুরির প্রতিবাদ করতে এসে বিরোধে জড়িয়ে ভগ্নীপতিকে কোদাল ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্যালকরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর