কালীগঞ্জে শ্যালকদের হাতে ভগ্নীপতি খুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে ভাগ্নের বিরুদ্ধে মাছ চুরির প্রতিবাদ করতে এসে বিরোধে জড়িয়ে ভগ্নীপতিকে কোদাল ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্যালকরা। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সামছুর রহমান গাজী (৫৫) ওই গ্রামের মৃত আবের আলীর ছেলে। আর ঘাতক ফজর আলী ও আহাদ আলী ওই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে। 

এসময় স্বামীকে ভাইদের হাত থেকে রক্ষা করতে গিয়ে মারাত্মক জখম হয়েছেন নিহতের স্ত্রী মজিদা। আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহতের ছেলে শাহীনুর রহমান জানান, রঘুনাথপুর বিলে তার বাবা ও তার মামার পৃথক মাছের ঘের রয়েছে। মঙ্গলবার রাতে বর্ষার সময় তার ভাই মিজানুর পরিহিত জামা ও গেঞ্জি খুলে ভেড়ির উপরে রেখে বাবার ঘেরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী কয়েকজন ঘের পাহারাদার চোর চোর বলে চিৎকার করলে মিজানুর জামা কাপড় ফেলে বাড়ি চলে আসে। ওই জামা গেঞ্জি নিয়ে পার্শ্ববর্তী ঘের মালিকরা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনের কাছে বুধবার সকালে জমা দেন। চেয়ারম্যান বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ আব্দুর রহিমকে তাদের বাড়িতে পাঠিয়ে তার সঙ্গে তার ভাই মিজানুরকে দেখা করতে বলেন।

শাহীনুর আরও জানান, নানা আরশাদ আলীর জীবদ্দশায় তার দুই মামা সব জমি লিখে নেয়। এতে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত হন তার মা মজিদা। এ বিরোধকে কেন্দ্র করে ১০ বছরেরও বেশি সময় ধরে মামার বাড়ি যাতায়াত নেই, তাদের সঙ্গে নেই কোন সম্পর্কও। 

তিনি আরও জানান, তার দুই মামা ফজর আলী ও আহাদ আলী দুপুর দুইটার দিকে হাতে কোদাল ও শাবল নিয়ে তাদের বাড়িতে এসে তার ভাই মিজানুরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করায় বাবা প্রতিবাদ করলে মামা ফজর আলী তাকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। বাবাকে রক্ষায় ছুটে গেলে মা মাজিদার ডান হাতের মাংসপেশির মধ্যে শাবল ঢুকিয়ে দেয় ছোট মামা আহাদ। 

আরও পড়ুন: ১৫ বিদেশী টিয়া ও একটি হনুমানসহ একজন আটক

স্থানীয়রা তার মা ও বাবাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত বলে ঘোষণা করে এবং মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান শাহীনুর। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, ঘাতক ফজর আলী ও তার ভাই আহাদ পালিয়ে গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও শাবল উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতকদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর