স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৪:৩৩ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। 

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। এরপর বাড়ির পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখা হয়। 

আরও পড়ুন: এক মাস ধরে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করেন।

তদন্তের পর পুলিশ ২০১৭ সালের ১৪ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন। পরে সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠায় পুলিশ। 


একাত্তর/এসজে 


বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা,...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর