শেরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, ওই কলেজছাত্রীকে প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নিয়ে এসে ধর্ষণ করে।
পরে এ ঘটনা বুঝতে পেরে বাড়ির মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে ওই ছাত্রীকে আবারও ধর্ষণ করে।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করলে রাতেই কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেপ্তার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক জানান, মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে।
একাত্তর/এসজে
