নকল ওষুধ কুরিয়ারের মাধ্যমে বাজারে, গ্রেপ্তার দুই

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১:৪১ পিএম

রোগ থেকে মুক্তি পেতে যেই ওষুধ, সেই ওষুধ নিয়েও চলছে প্রতারণা। দেশের নামি কোম্পানিগুলোর ওষুধ নকল করে কুরিয়ারের মাধ্যমে তা বাজারে ছড়িয়ে দিচ্ছে প্রতারক চক্র। ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে অন্তত কোটি টাকা মূল্যের নকল ওষুধ।

গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে গিয়াস উদ্দিন আহমেদ দর্শনার ‘ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস’ নামের একটি ভুয়া ওষুধ কারখানার মালিক। আর মো. আলী আক্কাস শেখ পাইকারী ওষুধ বিক্রেতা।

চুয়াডাঙ্গার এক প্রত্যন্ত গ্রামে রিতিমতো নকল ওষুধ কারখানা খুলে এই প্রতারণা করে আসছিলেন গিয়াসউদ্দিন। সেখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নকল ওষুধ ছড়িয়ে দেয়া হতো সারাদেশের বাজারে। 

আটা ময়দা আর মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও রাসায়নিক মিশিয়ে তৈরি হতো মোনাস ১০-এর মতো ব্যয়বহুল ওষুধ, গ্যাস্ট্রিকের জনপ্রিয় ব্রান্ড পেন্টোনিক্সসহ নামী কোম্পানীর বিভিন্ন রকম ওষুধ। 

image


গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গার নকল ওষুধের এই কারখানায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের একটি দল। পরে ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কারখানার মালিকসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় প্রায় এক কোটি টাকা মূল্যের নকল মোনাস১০ ও পেন্টোনিক্স। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, চক্রটি চার বছরেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে নকল অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিলো। 

সহজেই যেন ভেজাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ওষুধ কোম্পানী ও ফার্মেসীগুলোকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ফার্মেসিগুলো জানে কোনটি নকল আর কোনটি আসল ওষুধ। 

এই নকল ওষুধের ব্যাপারে রোগীদেরও সচেতন হওয়ার পরামর্শ দেয় পুলিশ। 


একাত্তর/জো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর