শিক্ষক হৃদয়কে গ্রেপ্তার করা হলে আমাকেও করা হোক: জাফর ইকবাল

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০১:২৬ পিএম

মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল দশম শ্রেণির যে বিজ্ঞান বই পড়ান, তার সম্পাদনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন কথা সাহিত্যিক ও বিজ্ঞান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া প্রতিক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক এই অধ্যাপক বলেছেন, হৃদয় চন্দ্র মণ্ডলকে মুক্তি না দেওয়া হলে তাকেও যেন গ্রেপ্তার করা হয়।

জাফর ইকবাল বলেন, মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের সাথে যা হয়েছে তা আমার জন্য অত্যন্ত দুঃখের। দুঃখের এই কারণে যে, আমি শিক্ষকতা জীবনে বিজ্ঞানই পড়িয়েছি ছাত্র-ছাত্রীদের। আরও বেশি দুঃখের কারণ এই জন্য যে, দশম শ্রেণির বিজ্ঞান বই, যেটি বাংলাদেশের হাইস্কুল পর্যায়ে পড়ানো হয় সেটি সম্পাদনার সাথে আমি জড়িত।

তিনি বলেন, আমার সম্পাদিত একটি বই বাচ্চাদের এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি, এই বই পড়ান এমন একজন শিক্ষককে করাগারে যেতে হয়েছে, এই দুঃখের তো কোনো শেষ নাই।

অধ্যাপক জাফর ইকবাল আরও বলেন, শিক্ষক হৃদয় মণ্ডলকে সসম্মানে মুক্তি দিতে হবে। নইলে আমাকেও যেন গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল দশম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে কথা বলেন। সেই ক্লাসের কথা কয়েকজন শিক্ষার্থী শিক্ষকের কথা রেকর্ড করে এবং ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভ করে। ওই অবস্থায় এ শিক্ষককে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয়।

ঘটনার দুদিন পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিদ্যালয়ের অফিস সহকারী (ইলেক্ট্রশিয়ান) মো. আসাদ বাদী হয়ে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। 

এই মামলায় হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে জেল হাজতে পাঠানো হয়।


একাত্তর/এআর

মুন্সীগঞ্জের বিনোদপুরের রাম কুমার উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে কমিটির কার্যক্রম চলছে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে...
জামিন পেয়েছেন কথিত ‘ধর্ম অবমাননা’র অভিযোগে গ্রেপ্তার মুন্সিগঞ্জের বিজ্ঞান ও গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। দু’বার জামিন আবেদন নাকচ হবার পর রোববার (১০ এপ্রিল) শুনানি শেষে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর