দুই ভাইয়ের ধর্ষণের শিকার সেই গৃহবধূকে মাথার চুলকেটে নির্যাতন

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৭:০৫ পিএম

বগুড়ায় দুই ভাইয়ের ধর্ষণের শিকার গৃহবধূকে (৩০) মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে ১৭ মার্চ জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। পরে ৬ এপ্রিল তিনি বাদি হয়ে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলে একই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

ওই গৃহবধূ জানান, নির্যাতনের শিকার হওয়ার পরও ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নেমে আসে তার জীবনে। প্রতিবেশিরা নানা কটূক্তি করতে থাকে। এতে ক্ষিপ্ত হন তার স্বামী। 

গতকাল শুক্রবার (৮ এপ্রিল) রেগে গিয়ে স্বামী রফিকুল ইসলাম তার মাথার চুল কেটে এলাকায় ঘোরান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে রফিকুলকে আটক করা হয়। এরপর ওই একদিন তিনি স্বামী রফিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের  করেন।

ওই গৃহবধূ আরও জানান, বিয়ের পর জানতে পারেন তার স্বামী একাধিক বিয়ে করেছিলেন এবং তিনি বদমেজাজি। ঘটনার দিন বেলা ১১টা দিকে তার প্রতিবেশি ভাতিজা দুলু ফকির অস্ত্রের ভয়ে দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর একই দিন বেলা আড়াটার দিকে দুলু ফকিরের ভাই হান্নান ফকিরও তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: আতঙ্কে হৃদয় মণ্ডলের পরিবার, মামলা সম্পর্কে জানে না বাদি

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ভিকটিমের স্বামী রফিকুল ইসলাম  জিজ্ঞাসাবাদে স্ত্রীর চুল কেটে দেওয়ার কথা স্বীকার করেছেন ৷ এরপরই তাকে আদালতে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর