নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম

নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়ের অধিবাসীদের প্রধান উৎসব বৈসাবি। চাকমা, মারমা, ত্রিপুর, তংচঙ্গ্য আর অহমিয়া  সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি ও বাংলা নববর্ষকে ঘিরে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এখন উৎসবের নগরীতে পরিণত। করোনার কারনে দুই বছর পর  এবার বেশ আনন্দমুখর ভাবে বৈ-সা-বি ও বাংলা নববর্ষকে পালন করা হচ্ছে।

উৎসবের প্রথম দিনে বিজু, সাংগ্রাই, বৈসু, বিসু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে আদিবাসীদের ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুল বিজু উৎসবের সূচনা করা হয়। 

রাঙ্গামাটি রাজবনবিহার ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে  ফুল ভাসানোর মাধ্যমে ফুল বিজুর দিনকে স্বাগত জানানো হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান  এই ফুল ভাসানোর অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিক সুচনা করেন। 

আদিবাসী চাকমা নারী-পুরষ ও শিশু-কিশোররা ফুল পানিতে ভাসিয়ে ফুল বিজুকে স্বাগত জানায়। এ সময় অন্যান্যদের মধ্যে উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৃতি রঞ্জন  চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈসাবির প্রথম দিন ফুল বিজুকে কেন্দ্র ১২ এপ্রিল ত্রিপুরাদের সামাজিক উৎসব বৈসু। প্রথম দিনে নদীতে ফুল ভাসানো, বয়স্কস্নান, বস্ত্রদান ও গড়াইয়া ও কাথারক নৃত্যের মাধ্যমে উৎসবটির সূচনা করা হয়েছে। রাঙ্গামাটি শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং শৈ প্রু চৌধুরী। বৈসুতে ত্রিপুরা সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়।

উৎসবের প্রথম দিনে ফুল বিজুতে সবাই খুব ভোরে উঠে নদী কিংবা ঝরনায় গিয়ে স্নান করে। বাড়ির ছেলেমেয়েরা পাহাড় ও নার্সারী থেকে ফুল পাতা সংগ্রহ করে নিজ নিজ ঘর সাজায়। 

নদীর ঘাটে গিয়ে গঙ্গা বা জলদেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করা, সকলে মিলে বুদ্ধ মূর্তিকে স্নান করানো, নদী থেকে পানি এনে বুড়া/বুড়িদের গোসল করিয়ে যুবক/যুবতীরা আর্শিবাদ গ্রহণ করে।

রাতে প্রদীপ পূজা, ঘরের আঙ্গিনায়, গোয়াল, ঢেঁকি ঘরে, নদী বা কুয়ার পাড়ে সাড়ি সাড়ি প্রদীপ জ্বালিয়ে সমস্ত গ্রামকে উৎসবের আলোতে উদ্ভাষিত করে রাখা হয়।


একাত্তর/এসএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি।
নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়জুড়ে বাজছে বৈসাবির সুর। বরাবরের মতোই নতুন বছরকে ভিন্ন আঙ্গিকে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো। 
বান্দরবানে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর