পাহাড়ে মেলেনি পরিচয় ও ভূমি অধিকারের সমাধান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পিএম

আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি। ভূমির অধিকার প্রশ্নেও আছে বিতর্ক। বাঙালিদের প্রশ্ন যুগ যুগ ধরে বসবাস করলেও কেনো ভূমির অধিকার বঞ্চিত হবেন তারা। 

গণঅভ্যুত্থানের পর জাতিগত সংঘাতে পুড়েছে পাহাড়ি বাঙালি দুই পক্ষের দোকানপাট বাড়িঘর। জীবিকায় পড়েছে টান। প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিলেও সঙ্কটের অবসান হচ্ছে না। 

২৭ বছর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও জনসংহতি সমিতির মধ্যে হয় পার্বত্য শান্তি চুক্তি। এরপরও পাহাড়ে তৈরি হয় আরও কিছু সশস্ত্র সংগঠন। তাদের কারো দাবি স্বায়ত্তশাসন। 

কেউ চান সেনা প্রত্যাহার। কারো চাওয়া স্বাধীন জুম্মল্যান্ড। কারো বা স্বাধীন কুকিল্যান্ড। প্রশাসন ও সেনাবাহিনীর মূল অভিযোগ সন্ত্রাসীদের সব অস্ত্র জমা না হওয়ায় নিশ্চিত হয়নি পাহাড়ের নিরাপত্তা। 

আওয়ামী সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এরপর পার্বত্য উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে প্রতিবাদ হয়। 

যার নেতৃত্বে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্ণবৈষম্য বিরোধী বৈশ্বিক চ্যাম্পিয়ন পুরস্কারপ্রাপ্ত ও চাকমা সার্কেলের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন ও পাহাড়ি ছাত্র পরিষদ নেতারা। 

১৮ সেপ্টেম্বর ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ ব্যানারে ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে পালিত হয় ‘মার্চ ফর আইডেন্টিটি’ কর্মসূচি। 

খাগড়াছড়ির মামুন হত্যাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর হামলা হয় সেখানকার পাহাড়ি জনগোষ্ঠীর উপর। এর জেরে ২০ সেপ্টেম্বর সংঘাত হয় রাঙামাটি শহরেও। 

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মারা যান পাহাড়ি জাতিগোষ্ঠীর চারজন। এসব সংঘাত সংঘর্ষের বলি শুধু সাধারণ বাঙালি ও পাহাড়িরাই। যাদের অনেকে শান্তিচুক্তি সম্পর্কেও ঠিকমতো জানেন না। 

এই অবস্থায় সংঘর্ষের হত্যার ঘটনায় দায়ীদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। 

২০০৭ সালে জাতিসংঘের বিশেষ রেজোল্যুশনের মাধ্যমে ‘আদিবাসী’ হলে বিশেষ কিছু সুবিধা পাবার এক ঘোষণা দেয়া হয়। তাই শান্তি চুক্তিতে উপজাতি পরিচয়ে সই করলেও এরপর পাহাড়ের ৪৫টি জাতিগোষ্ঠীর মধ্যে আদিবাসী পরিচয়ের দাবি তীব্র হয়ে ওঠে। 

এই অবস্থায় উভয়ের দাবি মাথায় রেখে প্রয়োজনে চুক্তিটি সংশোধনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এআরএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর