নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। অপরদিকে একই দিন বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ এক কৃষককে আটক এবং পতাকা বৈঠকের পর তাকে ছেড়ে দিয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্ত ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই যুবককে আটক করে।
আটক যুবকের নাম আরিফ হোসেন। তিনি একই উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আরিফ ওই সীমান্ত এলাকায় ঘুরতে যান। এক পর্যায় তিন নিতপুর সীমান্ত ২৩০ নং পিলার পার হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। এরপর মালদা জেলার বিএসএফ-১৫৯ হরিশচন্দ্রপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, আরিফ মাদক সেবনকারী হিসেবে পরিচিত। ভারতে মাদক আনতে গিয়েই তিনি আটক হয়েছেন।
বিজিবি-১৬ ব্যাটলিয়ন আওতায় নিতপুর (পোরশা) ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নূরুল ইসলাম জানান, কী কারণে ভারতে অভ্যন্তরে তিনি গিয়েছিলেন তার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত তার পরিবার কেউ যোগাযোগ করেননি।
বিজিবি-১৬’র (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির জানান, আটকের পর পরই বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। তাকে ফেরত নেওয়ার জন্যে পতাকা বৈঠকের যোগাযোগ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তাকে ফেরত পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: অপহরণের পর ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি, ব্যবসায়ী অক্ষত উদ্ধার
অপরদিকে বিজিবি-১৬ নওগাঁ’র অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির জানান, একই দিন মঙ্গলবার সকালে পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের মামুন ইসলাম নামে এক কৃষক পোরশা সীমান্তের ঢাকাবীল এলাকায় ২৩১/৭এস পিলারের তার নিজ জমিতে কীটনাশক দিতে যান। বেলা ১১টার সময়ও ভারতীয় বিএসএফ-১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ’র টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় দেখতে পেয়ে তাকে আটক করে। বিষয়টি জানতে পেয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর দুপুর দুইটার দিকে তাকে ছাড়িয়ে আনা হয়। পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
একাত্তর/এসি
