কুরিয়ার অফিস থেকে দেড়শ' বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:৫৮ এএম

কুড়িগ্রাম পৌর শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে একটি কার্টন থেকে দেড়শ' বোতল ফেন্সিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে সদর থানা পুলিশ। 

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সওদাগর এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করে পুলিশ।

সওদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম অফিসের ম্যানেজার রবিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর অজ্ঞাত এক ব্যক্তি সাদা পলিব্যাগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে তা বুকিং করতে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি কৌশলে ফোনে কথা বলতে বলতে উধাও হয়ে যান। 

কিছু সময় অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেন্সিডিলসহ প্রসাধনী সামগ্রী দেখতে পেয়ে হেড অফিসসহ স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মালামাল জব্দ করে। কার্টন নিয়ে আসা ব্যক্তি পরিচয় অজানা বলে জানান তিনি।

আরও পড়ুন: ইউপি সদস্যের বিরুদ্ধে দুই ভাইকে মারধরের অভিযোগ

পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেন্সিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ৮৭ পিস স্কিন শাইন নামে ভারতীয় প্রসাধনী এবং গোদরেজ বেবি সাবান তিন পিস। তবে প্রসাধনীগুলো মূলত বিভ্রান্ত করার জন্য ফেন্সিডিলের বোতলের ওপর ঢেকে দেওয়া ছিল। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকারও বেশি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।


একাত্তর/এসজে

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর