কারেন্ট জাল কারখানায় পুলিশের অভিযানের ওপর হামলা, আহত ৯

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:১৭ এএম

মুন্সীগঞ্জ সদরের মালিরপাথরে কারেন্ট জালের কারখানায় পুলিশের অভিযানে হামলায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে। 

রোববার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার ইমরান হোসেন ও তাঁর ছোট ভাই সম্রাটের জাল কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। 

সদর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খাঁন জানান, পঞ্চসার ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার ইমরান হোসেন ও তার ছোট ভাই সম্রাটের জাল কারখানায় অবৈধ কারেন্ট জাল তৈরি করার সংবাদ পেয়ে রোববার রাত ১১টার দিকে থানা পুলিশ অভিযানে গেলে, মালিপাথর এলাকার দুটি মসজিদে ডাকাত আসছে বলে মাইকিং করা হয়। 

আরও পড়ুন: পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১৫

এসময় এলাকার শত শত মানুষ পুলিশের উপর হামলা চালালে সদর থানার ওসি অপারেশন মোজাম্মেল, এস আই নজরুল, এসআই ফরিদুজ্জামান, এস আই খসরু, এস আই মাইনদ্দিন, এএসআই জাকিরসহ ৯ জন আহত হন। 

আহতদের মধ্যে এসআই ফরিদুজ্জামান, এএসআই জাকির ও কনস্টেবল রায়হানকে ঢাকা পাঠানো হয়। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 


একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর