৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১৩ পিএম

নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে শহরের পারলা ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকাগামী শাহজালাল বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার মৃত নবাব মিয়ার পুত্র।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে নেত্রকোণা পারলা বাসস্ট্যান্ড এলাকায় তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় ঢাকাগামী শাহজালাল বাসের বিভিন্ন সিটের জায়গা থেকে তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত এক, আহত চার

মাদক মামলায় বুধবার কোরবান আলীকে আদালতে পাঠানো হয়েছে, যোগ করেন ওসি।


একাত্তর/আরএ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
নেত্রকোণার খালিয়াজুরীতে জাল ভোট দেওয়ার দায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর