ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত এক, আহত চার

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১০ পিএম

কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার স্বল্পা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিয়া (৬০) বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আর আহতরা হলেন- চালক সবুজ ও যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের সিএনজি চালিত অটোরিকশার উপরে পড়ে। পরে স্থানীয়রা আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৬০ বছর বয়সী শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image


বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশের উপ পরিদর্শক রনি চৌধুরি জানান, সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে। এ সময় চালকসহ পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ শিশু মিয়া মারা যান। আহতদের মধ্যে তার নাতী শিশু হোসাইনসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাছটি সড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে।

আরও পড়ুন: নিউমার্কেটে যান চলাচল কম, খোলেনি কোনো দোকান

এদিকে কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার সকালে কালবৈশাখীর ঝড়ের  সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০  কিলোমিটার রেকর্ড করা হয়েছে। রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


একাত্তর/আরবিএস  

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর