কুড়িগ্রামে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটছে চাষিরা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৭:৫৯ পিএম

কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রাম জেলার চর ও নিচু এলাকার ধানক্ষেত তলিয়ে গেছে। পানির নীচে থাকতে থাকতে ধানগাছে পচন শুরু হয়েছে। কৃষকরা বাধ্য হয়ে এসব কাঁচা ধান গরুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছে। 

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদীর অববাহিকার উত্তর নওয়াবস গ্রামের মাসু মিয়া বলেন, সেই কার্তিক মাসে ঠাণ্ডায় খুবই কষ্ট করে ধান লাগাইছি। এ মৌসুমে তো সে ধান হলো না। কি যে হবে বুঝতে পারছি না। 

image


একই গ্রামের তালেব আলী নামের আরেক বোরো ধান চাষি বলেন, আমার আড়াই বিঘা জমির ধান পানির নিচে। আমি এ জীবনে দেখি নাই যে চৈত্র মাসে এত পানি হয়। খড় পাওয়ার আসায় কোমর পানির নিচের ধান কাটছি। ধান তো নাই নাই, খড়ও পচে গেছে। 

এদিকে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ ১৬টি নদনদীর বুকে জেগে ওঠা চরে বোরো ধানের আবাদ করেছে এখানকার কৃষকরা। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বোরো আবাদ পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন নদনদী অববাহিকার কৃষকরা। গত কয়েকদিনের ভারি বৃষ্টি কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৫ দিন ধরো তলিয়ে আছে আধা পাকা ধান। 

image


বুধবার (২০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ধরলা, তিস্তা ও বৃহ্মপুত্র নদের অববাহিকার কৃষকরা হাঁটু পানি কোথাও কোমর অব্দি পানিতে নেমে আধকাঁচা পচা ধান কাটছে তারা। বোরো ধানের ফসল ঘরে তোলার স্বপ্ন দেখলেও ভারি বৃষ্টিতে বোরো চাষিদের সেই স্বপ্ন ভেসেঁ গেছে। 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, নদনদীর চরে বারো'শ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। কতটুকু পানির নীচে তলিয়ে আছে তার হিসেব এখনও পাইনি। 

image


বৃষ্টিপাতে পানি বাড়লেও উঁচু এলাকায় বোরো আবাদে তেমন কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর