বাঘের মুখ থেকে ফিরে মানুষের পেটে গেলো গরুটি

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১০:৫২ এএম

পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন এলাকার বনে ঘাস খেতে যাওয়া একটি গরু বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে গরুটিকে উদ্ধার করে উদ্ধারকারীরা জবাই করে খাওয়ার ঘটনা এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

রোববার (২৪ এপ্রিল) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর টগড়াবাড়ী এলাকার বনে এ ঘটনা ঘটে। গরুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। আহত গরুটিকে উদ্ধার করে নিয়ে আসার পর জবাই করে ভাগবাটোয়ারা করে নেন উদ্ধারকারীরা।  

বাঘের হাত থেকে উদ্ধার করে পরে জবাই করে খাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে জানিয়েছেন, বাঘের হাত থেকে বাঁচতে পারলেও মানুষের হাত থেকে বাঁচতে পারেনি গরুটি । 

ধানসাগর টগড়াবাড়ী এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জল হোসেন জানান, রোববার দুপুরে স্থানীয় আফজাল হাওলাদারের একটি গরুসহ কয়েকটি গরু ঘাস খেতে খাল সাঁতরিয়ে ধনসাগর ষ্টেশন সংলগ্ন বনে প্রবেশ করে।  

ঘাস খাওয়ার সময় একটি রয়েল বেঙ্গল টাইগার গরুটির উপর আক্রমণ করে। বাঘের হামলায় গরুর ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে আহত গরুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে গ্রামবাসীরা গরুটি জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যান। 

আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো বিশাল কাতল ও পাঙাশ

এর এক মাস আগে পার্শ্ববর্তী দাসের ভাড়ানী এলাকায় পরপর দু'টি মহিষ বাঘের আক্রমণের শিকার হয়। সম্প্রতি বাঘের আক্রমণ ও আনাগোনায় বনসংলগ্ন এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা আব্দুস সবুর জানান, বাঘের হামলায় গরু নিহত হওয়ার খবর তার জানা নেই। তিনি খোজ নিয়ে দেখবেন। 

তবে বাঘের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে বনবিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে সর্তক করতে মাইকিংসহ বিভিন্ন সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন তিনি।

একাত্তর/এসজে 

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর