কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৯:০০ পিএম

তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। 

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় একটি বেসরকারি বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। 

বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাল মঙ্গলবার (২৬ এপ্রিল) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ডসের।

আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

এর আগে বাংলাদেশে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকুমারী মেরি। পাশপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

তিন দিনের সফর শেষে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।


একাত্তর/আরবিএস  

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর