আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৭:৫০ পিএম

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবারো গণতন্ত্রের চর্চা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।

সোমবার (২৫ এপ্রিল)দুপুরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, দেশি-বিদেশি কোন চক্র ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক সরকারের পতন ঘটিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এদেশে কেউ আর অবৈধভাবে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার সংসদ সদস্যবৃন্দ, চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


একাত্তর/এআর

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর