মোটরসাইকেল চাপা দিয়ে খাদে বেপরোয়া বাস, আরোহী নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৩:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল চাপা দিয়ে খাদে পড়ে যায়। 

এই দুর্ঘটনায় আরমান মিয়া (৩২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জান গেছে, নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে চাপা দিয়ে খাদে পড়ে যায়। 

বাসের চাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। 
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর