শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্রসহ নির্মল সাংমা (২৮) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে র্যাব-১৪।
রোববার (১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
নির্মল গ্রামেরই মাইকেল মারাকের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে একটি দেশিয় পাইপ গান, একটি দেশিয় কাটা রাইফেল, তিন রাউন্ড কাতুর্জ ও তিনটি ককটেল উদ্ধার করেছে।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মাইকেল মারাকের বাড়ির উত্তর পার্শ্বে লিচু বাগানে অভিযান চালিয়ে নির্মল সাংমাকে আটক করা হয়।
আরও পড়ুন: গাছ বোঝাই নছিমন উল্টে শ্রমিক নিহত
এ ব্যাপারে নির্মলকে আসামি করে অস্ত্র আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছে র্যাব।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। গ্রেপ্তারকৃত নির্মলকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ
