কুড়িগ্রামে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ মে ২০২২, ০৭:৪৮ পিএম

কুড়িগ্রামের ধরলা ব্রিজের উত্তর প্রান্ত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মে) ভোরে স্থানীয়রা পুলিশের খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ওই ব্যক্তির নাম জিয়ারুল হক মণ্ডল (৩২)। তিনি জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে। পেশায় জিয়ারুল সবজি ব্যবসায়ী ছিলেন বলেন জানা গেছে।

নিহতের স্ত্রী হালিমা আক্তার ও ছোট ভাই সুরুজ মণ্ডল জানান, জিয়ারুলের ‘মাথায় কিছুটা সমস্যা’র কারণে কবিরাজী চিকিৎসা চলছিল। তিনি রোববার (১ মে) সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায় রবিবার সন্ধ্যায় নাগেশ্বরী বাজারে তিনি ইফতার করেছিলেন। এরপর থেকে সেখানে আর তাকে দেখা যায়নি। পরে নাগেশ্বরীসহ ভূরুঙ্গামারী শহরাঞ্চলে রাত ৯টার দিকে তার সন্ধানে মাইকিং করা হয়। 

স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে দেড়শ’ গজ দক্ষিণেই ছিল ধরলা ব্রিজের চেক পয়েন্টের পুলিশের চৌকি। এছাড়াও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক নির্মাণের কাজে মরদেহের উল্টো দিকে লোক-সমাগম থাকলেও বিষয়টি কারো নজরেই পড়েনি। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়েই হত্যা করা হয়েছে। ঘুষি দেওয়ায় দুটি চোখে ক্ষতে সৃষ্টি হয়েছে। মৃত অবস্থায় তার শরীরে ছাই রঙের একটি ট্রাউজার ছিল।

আরও পড়ুন: দুই বছরের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার জানান, নিহতের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর