আন্দোৎসবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আপডেট : ০৩ মে ২০২২, ০৬:৪৬ পিএম

সারাদেশে আন্দোৎসব ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং করোনা মহামারী থেকে মানবজাতির মুক্তি প্রার্থনার মধ্যদিয়ে সারাদেশের ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি বাগড়ায় দেশের কোথাও কোথাও ঈদের নামাজে সাময়িক বিঘ্ন ঘটেছে। কোথাও মসজিদেই হয়েছে ঈদের জামাত। আবার কোথাও বৃষ্টি উপেক্ষা করেই আনন্দ নিয়ে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেছেন অনেকেই।

এ নিয়ে একাত্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের প্রতিবেদন- 

নিজস্ব প্রতিনধি, দিনাজপুর

সকাল থেকেই মুসল্লীরা সমবেত হতে শুরু করেন উপমহাদেশের বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। জামাত শুরু হয় ৯টায় । একসাথে প্রায় ৬ লাখ মানুষ নামাজ আদায় করেন এই জামাতে। মুসল্লির সংখ্যা অনুপাতে এটিই ছিল দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ

বৃষ্টিকে উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে লাখো মুসুল্লির আল্লাহ আকবর ধ্বনিতে মুখর হয় নরসুন্দা পাড়ের শোলাকিয়া ময়দান। 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমানে ঈদগাহ ময়দানে। এখানে বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন মুসল্লীরা। 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃষ্টির কারণে বাতিল হয় রাজশাহীর ঈদের প্রধান জামাত। সেই সাথে বাতিল হয় মহানগর ও জেলার বেশিরভাগ ঈদগাহের জামাত। এর বদলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন পাড়া-মহাল্লার মসজিদে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ্ মসজিদ ময়দানে। দু বছর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের ঈদ জামাতকে ঘিরে বাড়তি উৎসাহ ছিলো নগরবাসীর।

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।   

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহে। 

নিজস্ব প্রতিবেদক, সিলেট 

করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবার প্রবল উচ্ছ্বাসে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সিলেট শাহী ঈদগাহ ময়দানে। প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন। 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে। 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে। এর মধ্যেই নামাজ আদায় করেন সবাই। 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করোনার প্রকোপ কাটিয়ে দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রান মুসল্লিরা। সকাল ৮টায় শহরের কাজীর ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিনিধি, লক্ষীপুর

লক্ষ্মীপুরে সকাল ৭ টায় পৌর শহরের সোনামিয়া ঈদগাঁহ্ জামে মসজিদে ঈদের প্রথম জামাত আদায় করা হয়। পরে সকাল ৮টা ও ৯টায় আরো দুটি জামাত আদায় করা হয়। 

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালি

পটুয়াখালীতে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে। করোনার কারনে দীর্ঘ দু’বছর পর ঈদগাহে জামাত অনুষ্ঠিত হওয়ায় মুসল্লীদের ভিড় ছিলো লক্ষনীয়। 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নারী পুরুষ শিশুসহ সকল স্তরের মানুষ মিলে প্রায় ত্রিশ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন । 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

এদিকে দীর্ঘ দুই বছর পর ঈদগাহ ময়দানে এবার ঈদ জামাতকে ঘিরে মৌলভীবাজারে সকাল থেকেই ছিলো উৎসবের আমেজ।


একাত্তর/আরবিএস  

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর