ফরিদপুরে আবারও আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত এক

আপডেট : ০৫ মে ২০২২, ০১:৩৬ পিএম

ফরিদপুরে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স’ মিল শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল ছয়টার দিকে জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (২৭)। তিনি খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্লা ছেলে। পেশায় সিরাজজুল স’মিল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক মোল্লার সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে সিরাজুল নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়া ট্রাকের চাপায় নিহত দুই

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

উল্লেখ্য, গত সপ্তাহেও বিবদমান এই দু’গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। 


একাত্তর/এসি


হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর