চাঁদপুরে বাস চাপায় এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়নে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে।
নিহত শিশুর নাম ইমা (৭)। সে ওই এলাকার মুরাদ হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পার হওয়ার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী বাগদাদ বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় চেয়ারম্যানসহ পুলিশ আধ ঘণ্টা চেষ্টা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: ফরিদপুরে আবারও আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত এক
হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মানুষকে বুঝিয়ে সড়কে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। শিশুটির পরিবার যেন সঠিক বিচার পায় সে বিষয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি
