সৌদিতে কুমিল্লার তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা

আপডেট : ০৯ মে ২০২২, ০৬:৩৫ পিএম

সৌদি আরবের মক্কায় রাস্তার পাশ থেকে এক বাংলাদেশি তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেখানকার একটি হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন তার খালা শ্বশুর। নিহত বাংলাদেশির নাম হাসিবুল হাসান মুন্সী। তিনি ওই হাসপাতালে কাজ করতেন।

হাসিবুলের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে। তিনি আবদুল হান্নান মুন্সীর বড় ছেলে। দেশে হাসিবুলের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

সোমবার (৯ মে) হাসিবুলের মা নাসিমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে তিনি মোবাইল ফোনে কথা বলেন। পরদিন শুক্রবার ভোরে হাসিবুল তার স্ত্রীর সাঙ্গে কথা বলেছেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তিন দিন পর তার খালা শ্বশুর হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

হাসিবুলের পরিবার মনে করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গাড়িচাপায় মৃত্যু হয়েছে বলে প্রচার করছে ওই হাসপাতালের মালিকপক্ষ। হাসিবুলের মরদেহ দেশে আনার ব্যবস্থার দাবি জানিয়ে আহাজারি করছেন বাবা-মা।

আরও পড়ুন: নাটোরে ইউএনও’র গাড়ির চাপায় সাংবাদিকের মৃত্যু

পারিবারিক সূত্র জানা গেছে, প্রায় ১৫ বছর আগে এক আত্মীয়র মাধ্যমে চাকরির জন্য হাসিবুল সৌদি যান। তিন মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। কিছুদিন আগে আবারো উপার্জনের তাগিদে তিনি সৌদিতে কর্মস্থলে ফিরে যান।


একাত্তর/আরএ

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। 
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আযহা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর